ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার কারণ জানালেন কারিনা

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করার কারণ জানালেন কারিনা

কারিনা কাপুর খান

‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে ২০০০ সালে বলিউডে অভিষেক ঘটে অভিনেত্রী কারিনা কাপুর খানের। রুপালি দুনিয়ায় পা দিয়েই নজর কাড়েন। অভিনয় ক্যারিয়ারের ২৫ বছর পার করছেন এই অভিনেত্রী। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কখনো যৌন দৃশ্য বা ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি কারিনা কাপুর খানকে।

কারিনার অনেক সহকর্মী খোলামেলা দৃশ্যে অভিনয় করেছেন। কিন্তু কারিনা কেন করেননি? ‘দ্য ডার্টি ম্যাগাজিন’-কে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন কারিনা।

চুয়াল্লিশের কারিনা কাপুর খান বলেন, “ব্যক্তিগতভাবে আমি অনুভব করি, একটি গল্পকে সামনে এগিয়ে নিতে এটি (যৌন দৃশ্য) গুরুত্বপূর্ণ নয়। এটি এমন কিছু নয়, যা গল্পের জন্য অত্যাবশ্যকীয়। আমি জানি এটি করতে স্বাচ্ছন্দ্যবোধ করব না। আমি এই দৃশ্যে কখনো অভিনয় করব না।”

খানিকটা ব্যাখ্যা করে কারিনা কাপুর খান বলেন, “আমরা পুরো ধারণাটিকে এভাবেই দেখি। আমরা যৌনতাকে ‘হিউম্যান এক্সপেরিয়েন্স’ হিসেবে দেখি না। এমন দৃশ্য পর্দায় উপস্থাপন করার আগে আমাদের এটিকে সম্মানের সঙ্গে দেখতে হবে। এটি আমার বিশ্বাস।”

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় না করলেও ২০০৩ সালে ‘চামেলি’ সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন কারিনা কাপুর খান। এ চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “এটা এক ধরণের টার্নিং পয়েন্ট ছিল। কারণ সেই অল্প বয়সে আমার আত্মবিশ্বাস, আমার কামুকতাকে কাজে লাগাতেও সাহায্য করেছিল।”

২০১২ সালে বিয়ে করেন সাইফ-কারিনা। ২০১৬ সালে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান তৈমুর আলী খান। ২০২১ সালের ২১ ফ্রেব্রুয়ারি এ জুটির সংসার আলো করে জন্ম নেয় দ্বিতীয় পুত্র সন্তান। স্বামী-সন্তান নিয়ে অধিক ব্যস্ত সময় পার করছেন কারিনা।

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত