বিনোদন অঙ্গনের উজ্জ্বল মুখ হানিয়া আমির জিতে নিয়েছেন গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড। নীল ঝলমলে পোশাকে হাম অ্যাওয়ার্ডসের লাল গালিচা মাতিয়ে মঞ্চে ওঠেন হানিয়া।
তিনি বলেন, “আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই তারা আমার পরিবারের মতোই। আর আমার ভক্তরা? তারা তো পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ, তারাও আমার পরিবারের অংশ।”
পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে হানিয়া আরও বলেন, “অনলাইন হোক বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান, তার জন্য আমি কৃতজ্ঞ। এই পুরস্কার আমার জন্য অনেক বড় আনন্দের। আন্তর্জাতিক অঙ্গনে যাঁরা নিজেদের অবস্থান তৈরি করেছেন, তাঁদের স্বীকৃতি দিতেই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড এটা পেয়ে আমি গর্বিত।”
