ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার গ্রেপ্তার ৫ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য: র‍্যাব

গ্রেপ্তার ৫ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য: র‍্যাব

মোহাম্মদপুরে ডাকাতি

রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৫ জন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর বরখাস্ত সদস্য।

রোববার (১৩ অক্টােবর) দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য জানান।

মুনিম ফেরদৌস বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫জন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর চাকরিচ্যুত সদস্য। তাদের কাছ থেকে সোনার একটি ব্রেসলেট ও আংটি উদ্ধার করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাতে মোহাম্মদপুরের তিন রাস্তা মোড় সংলগ্ন ‘আবু কোম্পানির বিল্ডিং’ নামে পরিচিত একটি পাঁচ তলা ভবনের দ্বিতীয় তলায় ডাকাতির ঘটনা ঘটে।  যৌথ বাহিনীর সদস্য পরিচয়ে ওই ফ্ল্যাটে ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত