ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ গ্রিনল্যান্ড সংকট: আর্কটিকে নিরাপত্তা বাড়াতে একাট্টা ন্যাটো-ডেনমার্ক

গ্রিনল্যান্ড সংকট: আর্কটিকে নিরাপত্তা বাড়াতে একাট্টা ন্যাটো-ডেনমার্ক

গ্রিনল্যান্ডের রাজধানী নুয়াকে সূর্যাস্তের দৃশ্য -সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল নিয়ে কয়েক সপ্তাহের হুমকিতে সৃষ্ট উদ্বেগের প্রেক্ষাপটে আর্কটিকে নিরাপত্তা বাড়াতে একাট্টা হয়েছে ডেনমার্ক ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো। আর্কটিকে ন্যাটোর নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনের বিষয়ে শুক্রবার জোটটির মহাসচিব মার্ক রুটের সঙ্গে একমত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। খবর ইউরো নিউজের।

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড। ডেনমার্ক বলেছে, এই অঞ্চলের ওপর তাদের সার্বভৌমত্ব আলোচনার বিষয়বস্তু নয়। তবে অন্যান্য অনেক বিষয় নিয়ে তারা আলোচনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে। ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ন্যাটো মহাসচিবের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডে স্থায়ী ও পূর্ণ প্রবেশাধিকার পেয়েছে যুক্তরাষ্ট্র। ওদিকে, ন্যাটো প্রধান এও বলেছেন যে উত্তরে রাশিয়া ও চীনের হুমকি দূর করার চেষ্টা জোরদার করতে হবে মিত্রদেশগুলোকে। ডেনিশ প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসনও একই মত প্রকাশ করে ন্যাটো মহাসচিব রুত্তের সঙ্গে ব্রাসেলসে তোলা একটি ছবিসহ সোশাল মিডিয়ায় এক পোস্টে শুক্রবার বলেছেন, আর্কটিকে ন্যাটো উপস্থিতি বাড়াতে হবে এ বিষয়ে আমরা একমত। আর্কটিকে প্রতিরক্ষা ও নিরাপত্তা জোরদার করাটা গোটা ন্যাটো জোটের বিষয়। রুটে জানান, অঞ্চলটিতে প্রতিরক্ষা জোরদারে তিনি ডেনিশ নেতার সঙ্গে কাজ করছেন। শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী সফর করবেন ফ্রেডেনিকসেন। সেখানে তিনি গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বলেছেন, ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বৃহস্পতিবার ওয়াশিংটনে সাক্ষাৎ করেছেন। সামনে কীভাবে আগানো হবে তা নিয়ে একটি পরিকল্পনা করতে এই বৈঠক হয়। ট্রাম্প বারবার বলে আসছেন যে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাশিয়া বা চীন যেন এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে না পারে, সেজন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড অধিগ্রহণ করা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হলেও গত বুধবার তা প্রশমিত করার চেষ্টা নিয়ে ট্রাম্প বলেন, তিনি সেখানে সামরিক শক্তি প্রয়োগ করতে চান না।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত