ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাদেশ গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে বিক্ষোভ

গোপালগঞ্জে আ.লীগের নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে বিক্ষোভ

গোপালগঞ্জে সেনা বাহিনীর উপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীদের নামে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এ কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

পরে সেখানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত ঠাকুর হিল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু, সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী, যুবলীগ নেতা মোল্যা রনি হোসেন কালু, ছাত্রলীগ সভাপতি নিউটন মোল্য বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন মামলাবাজ সরকারে পরিণত হয়েছে। গোপীনাথপুরে বিএনপি জামায়াতের লোকজন সেনাবাহিনীর গাড়িতে আগুন দিলেও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩২০০ জনের নামে প্রহসনের মামলা দায়ের করা হয়েছে। এ মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন করা হবে।’

প্রসঙ্গত, গত ১০ আগস্ট গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে সেনা সদস্যদের উপর হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজমসহ ১০৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত