ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত গান বাংলার তাপস কারাগারে, রিমান্ড শুনানি ৬ নভেম্বর

গান বাংলার তাপস কারাগারে, রিমান্ড শুনানি ৬ নভেম্বর

রাজধানীর উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

এর আগে, তাপসকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই মো. মহিববুল্লাহ উপস্থিত না থাকায় আসামিকে কারাগারে পাঠিয়ে আগামী ৬ নভেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামে এক ব্যবসায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচীতে অংশগ্রহণ করেন। উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে এলে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। সেদিন ইশতিয়াকের পেটে গুলি লাগে। এ ঘটনায় ২৯ অক্টোবর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলার এজাহারনামীয় ৯ নম্বর আসামি তাপস। সোমবার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত