ঢাকা বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ গাজীপুরে সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরে সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ি এলাকায় একটি বাসার সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি অজ্ঞাতনাম (২৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল খয়েরি রঙের সালোয়ার।

বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত ইমতিয়াজ বলেন, দেওয়ালিয়াবাড়ি এলাকার আনোয়ার হোসেনের বাড়ির সেপটির ট্যাংকে থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। এ সময় স্থানীয়রা সেপটির ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে বস্তা দেখতে পায়। পরে থানায় খবর দেয়।

খবর পেয়ে ভোরে সেফটি ট্যাংক থেকে বস্তাবন্দি ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে মরদেহ ওই সেফটি ট্যাংকে ফেলে দেয়। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত