ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাদেশ গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা স্বাভাবিক

গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা স্বাভাবিক

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোথাও যানজট নেই

পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে ঘরে ফিরছে মানুষ। ঢাকা ও আশপাশের এলাকায় কর্মরত মানুষদের ঈদযাত্রা ইতোমধ্যে শুরু হয়েছে। এখন পর্যন্ত ঈদযাত্রায় ভোগান্তির খবর পাওয়া যায়নি।

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোথাও যানজট নেই। তবে, মঙ্গলবার (৩ জুন) ১০ ভাগ পোশাক কারখানায় ছুটি হওয়ায় বিকেলে যানবাহনের চাপ বাড়বে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা দিয়ে একের পর এক যাচ্ছে যাত্রীবাহী গাড়িগুলো। মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ঈদযাত্রা হচ্ছে নির্বিঘ্ন। মহাসড়কে কোরবানির পশুবাহী যানবাহনের চলাচলও স্বাভাবিক আছে।

পরিবহন মালিকরা বলছেন, যদি বৃষ্টি হয়, সেক্ষেত্রে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা আছে। তাহলে ওই এলাকায় যানবাহনের গতি ধীর হতে পারে। তাতে, যানজট হওয়ার আশঙ্কা আছে।

শিল্প পুলিশ ও শিল্প কারখানা সূত্রে জানা গেছে, গাজীপুরে ২ হাজার ১৭৬টি নিবন্ধিত কলকারখানা আছে। এর মধ্যে ১ হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানায় কাজ করেন লাখ লাখ কর্মী।

এবার পোশাক কারখানাগুলোতে তিন পর্বে ঈদের ছুটি হবে। আজ মঙ্গলবার ১০ ভাগ, আগামীকাল বুধবার ৪০ ভাগ এবং পরদিন বৃহস্পতিবার ৫০ ভাগ কারখানায় ঈদের ছুটি শুরু হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল আলম জানিয়েছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত