ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার গাজীপুরে গার্মেন্টসের আটতলার ছাদ থেকে লাফিয়ে শ্রমিকের মৃত্যু

গাজীপুরে গার্মেন্টসের আটতলার ছাদ থেকে লাফিয়ে শ্রমিকের মৃত্যু

শ্রীপুর থানা (ফাইল ছবি)

গাজীপুরের শ্রীপুরে একটি গার্মেন্টস কারখানার আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে জাকির হোসেন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের নতুন বাজার এলাকায় অবস্থিত ‘জিন্নাত নিটওয়্যার লিমিটেড’ কারখানায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ওসি জানান, নিহত শ্রমিক জাকির হোসেন কারখানার নিয়মিত কর্মী ছিলেন। ঘটনার পরপরই পুলিশ কারখানায় গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, ‘‘ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে পারিবারিক ও ব্যক্তিগত প্রেক্ষাপট বিবেচনায় তদন্ত করে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

কারখানার এক সহকর্মী রাসেল আহমেদ বলেন, ‘‘জাকির ছাদ থেকে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ছুটে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পাই। তখনও তার মধ্যে প্রাণ ছিল বলে মনে হয়েছে। পরে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগের কর্মকর্তা জুবায়ের এম বাশার বলেন, ‘‘ঘটনার সময় কারখানার অনেক কর্মকর্তা কর্মদিবস শেষে চলে যাচ্ছিলেন। এমন সময় খবর পাই একজন শ্রমিক ছাদ থেকে লাফ দিয়েছেন। দ্রুত গিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, জাকির একাই ছাদে ছিল এবং কিছু সময় দাঁড়িয়ে থেকে লাফ দেয়।’’

তিনি আরও বলেন, ‘‘জাকিরের স্বজন ও সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে তার মধ্যে হতাশা কাজ করছিল। তবে এটি পারিবারিক কোনো কলহ থেকে হয়েছে কি না, সেটি স্পষ্ট নয়।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত