ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার গাজা ছেড়ে এবার আরেক দেশে ইসরায়েলের হামলা: নিহত ১, আহত ৭

গাজা ছেড়ে এবার আরেক দেশে ইসরায়েলের হামলা: নিহত ১, আহত ৭

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১০ অক্টোবর) রাতে দক্ষিণ লেবাননের কয়েকটি স্থানে চালানো ওই বিমান হামলায় একজন নিহত ও অন্তত সাতজন আহত হয়েছেন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার কারণে একটি প্রধান মহাসড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে রাজধানী বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। মাসাইলেহ গ্রামেও ভোরের দিকে আরেক দফা বিমান হামলা হয়। সেখানে ভারী যন্ত্রপাতি বিক্রির একটি গুদাম লক্ষ্য করে বোমা বর্ষণ করা হয়, যাতে বহু যানবাহন ধ্বংস হয়ে যায়।

হিজবুল্লাহ-সম্পৃক্ত আল-মানার টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় পাশ দিয়ে যাচ্ছিল সবজি বহনকারী একটি গাড়ি। ওই গাড়িতেই বোমা আঘাত হানলে একজন নিহত ও একজন আহত হন।
পরে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত ব্যক্তি সিরিয়ার নাগরিক। আহতদের মধ্যে একজন সিরীয় ও ছয়জন লেবানিজ।
মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে গত বছরের নভেম্বরের শেষ দিকে ১৪ মাসব্যাপী ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের অবসান ঘটে। তবে এরপর থেকে ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে আসছে। এতে ইতিমধ্যে বহু হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েল বলছে, হিজবুল্লাহ যুদ্ধ শেষে তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। অন্যদিকে লেবাননের অভিযোগ, ‘হিজবুল্লাহকে ধ্বংসের নামে ইসরায়েল সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করছে, যা মানবাধিকারবিরোধী।’

এদিকে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী তাদের বেশিরভাগ সৈন্য সরিয়ে নিয়েছে। ফলে বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি নিজ ঘরে ফিরতে শুরু করেছেন।

দুই বছরেরও বেশি সময় ধরে অব্যাহত ইসরায়েলি হামলায় বিপর্যস্ত গাজাবাসী যুদ্ধবিরতির খবর পেয়ে ঘরে ফেরার সুযোগে আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

খান ইউনিস থেকে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গতকাল থেকেই হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজা অভিমুখে রওনা হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি হওয়া ইসরায়েলি নাগরিকদের ফেরার অপেক্ষায় রয়েছে তাদের স্বজনেরা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত