ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার গাজায় বন্ধ নেই ইসরায়েলের হামলা, ২৪ ঘণ্টায় ৪১ ফিলিস্তিনিকে হত্যা

গাজায় বন্ধ নেই ইসরায়েলের হামলা, ২৪ ঘণ্টায় ৪১ ফিলিস্তিনিকে হত্যা

ইরানে হামলার পাশপাশি অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েলি বাহিনী। রবিবার গাজাজুড়ে ইসরায়েলি গুলি ও বিমান হামলায় কমপক্ষে ৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে অন্তত পাঁচজন মার্কিন সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত দুটি সাহায্য কেন্দ্রের কাছে নিহত হয়েছেন।

মধ্য গাজা উপত্যকার আল-আওদা হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, নেতজারিম করিডোরের কাছে একটি জিএইচএফ কেন্দ্রের কাছে যাওয়ার চেষ্টা করার সময় ইসরায়েলি গুলিতে কমপক্ষে তিনজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। দক্ষিণে রাফাহের আরেকটি সাহায্য কেন্দ্রে যাওয়ার পথে আরো দুজন নিহত হয়েছেন।

ছিটমহলের উত্তরে বেইত লাহিয়া শহরে একটি বিমান হামলায় আরো সাতজন নিহত হয়েছেন। মধ্য গাজা উপত্যকার নুসাইরাত শিবিরে ইসরায়েলি বিমান হামলায় একটি বাড়িতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। বাকিরা দক্ষিণ গাজা উপত্যকায় পৃথক বিমান হামলায় নিহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনী প্রায় তিন মাসের অবরোধ আংশিকভাবে তুলে নেওয়ার পর মে মাসের শেষের দিকে গাজায় খাদ্য প্যাকেজ বিতরণ শুরু করে জিএইচএফ। খাদ্য সংগ্রহের চেষ্টাকালে প্রায় প্রতিদিনই গণহারে গুলিবর্ষণে অসংখ্য ফিলিস্তিনি নিহত হয়েছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত