ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার গাজার মসজিদে ইসরায়েলি হামলায় নিহত ২৬

গাজার মসজিদে ইসরায়েলি হামলায় নিহত ২৬

গাজার দেইর আল-বালাহতে একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় মসজিদটিতে আশ্রয় নেওয়া ২৬ জন নিহত হযেছেগাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে।

তবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা হামাস জঙ্গিদের লক্ষ্যবস্তু করেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘ইবনে রুশদ স্কুল এবং আল আকসা শহীদ মসজিদে বাস্তুচ্যুত লোকদের উপর দখলদারদের হামলার ফলে হাসপাতালে আনা শহীদের সংখ্যা ২৬ জনে পৌঁছেছে, আরো বেশ কয়েকজন আহত হয়েছে।’

গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এর আগে জানিয়েছিল, মধ্য গাজার দেইর এল-বালাহ এলাকায় ভোরের আগে হামলায় ২১ জন নিহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা মসজিদে ‘হামাস সন্ত্রাসীদের উপর একটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে যারা একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে কাজ করছিল।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত