ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার গাজায় হামাস ও দুগমুশ গোত্রের সংঘর্ষে নিহত ২৭

গাজায় হামাস ও দুগমুশ গোত্রের সংঘর্ষে নিহত ২৭

গাজা সিটিতে হামাসের নিরাপত্তা বাহিনী এবং দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। এটি সম্প্রতি ইসরায়েলের বড় সামরিক অভিযানের পর এই অঞ্চলে সংঘটিত সহিংস অভ্যন্তরীণ সংঘাতগুলোর মধ্যে অন্যতম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ গাজা সিটিতে জর্ডান হাসপাতালের কাছে হামাস যোদ্ধারা দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের সঙ্গে গুলি বিনিময় করেছে।
হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “‘নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা শহরের ভেতরে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীর একদল সদস্যকে ঘিরে ফেলে এবং তাদের আটক করার জন্য তীব্র লড়াইয়ে লিপ্ত হয়।”

তিনি জানান, সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিরাপত্তা বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন। দুগমুশ গোত্রের ১৯ সদস্যকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা মতে, তেল আল-হাওয়ার একটি আবাসিক ভবনে দুগমুশ যোদ্ধারা অবস্থান করছেন, এমন খবর পেয়ে হামাসের তিন শতাধিক যোদ্ধা সেখানে অভিযানে যান। এ সময় দুগমুশ সদস্যদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।
দুই পক্ষের তীব্র গোলাগুলির মধ্যে ভয় আর আতঙ্কে অসংখ্য পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে, যাদের অনেকেই ইসরায়েলি যুদ্ধের সময় একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে।

দুগমুশ গাজার সবচেয়ে প্রভাবশালী গোত্রগুলোর একটি। হামাসের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধপূর্ণ সম্পর্ক। এর আগেও তাদের সশস্ত্র সদস্যরা একাধিকবার হামাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন।

হামাস-পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। একইসঙ্গে সতর্ক করে বলেছে, প্রতিরোধ আন্দোলনের বাইরে যেকোনো সশস্ত্র কার্যকলাপ কঠোরভাবে মোকাবিলা করা হবে।

উভয় পক্ষই সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করেছে।

হামাস এর আগে বলেছিল, দুগমুশ বন্দুকধারীরা তাদের দুই যোদ্ধাকে হত্যা করেছে এবং আরো পাঁচজনকে আহত করেছে, যার ফলে গোষ্ঠীটি তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

তবে, দুগমুশ গোত্রের একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে বলেছে, হামাস বাহিনী একটি ভবনে এসেছিল যা একসময় জর্ডান হাসপাতাল হিসেবে ব্যবহৃত হতো, যেখানে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় আল-সাব্রা পাড়ায় বাড়িঘর ধ্বংস হওয়ার পর পরিবার আশ্রয় নিয়েছিল।

সূত্রটি দাবি করেছে, হামাস তাদের বাহিনীর জন্য একটি নতুন ঘাঁটি স্থাপনের জন্য পরিবারটিকে ভবন থেকে উচ্ছেদ করার চেষ্টা করছে।

স্থানীয় সূত্র অনুসারে, ইসরায়েলি সেনা প্রত্যাহার করা গাজার অঞ্চলগুলাতে নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য হামাস তার নিরাপত্তা বাহিনীর প্রায় সাত হাজার সদস্যকে মোতায়েন করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র হামাস ইউনিট ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় মোতায়েন করা হয়েছে, কিছু বেসামরিক পোশাক পরে এবং অন্যরা গাজা পুলিশের নীল পোশাক পরে।

হামাসের মিডিয়া অফিস গাজার রাস্তায় যোদ্ধা মোতায়েন করার খবর অস্বীকার করেছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত