ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রমে যুক্ত থাকতে পারবে না জাতিসংঘ

গাজায় ত্রাণ বিতরণ কার্যক্রমে যুক্ত থাকতে পারবে না জাতিসংঘ

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

ছ‌বি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থা (UNRWA) অংশগ্রহণ করতে পারবে না।

তিনি ইউএনআরডব্লিউএকে ‘হামাসের সহায়ক’ আখ্যায়িত করে বলেন, “ইউএনআরডব্লিউএ গাজায় সাহায্য পৌঁছে দেওয়ার কোনো ভূমিকা পালন করবে না। যেমন হামাস কখনো গাজার ক্ষমতায় থাকবে না, তেমনই UNRWA কোনো ত্রাণ কার্যক্রমে যুক্ত হবে না।”

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২৫ অক্টোবর) রুবিও দাবি করেন, UNRWA হামাসের অঙ্গসংগঠন হয়ে গেছে।

UNRWA এই অভিযোগের জবাবে জানায়, গাজার ধ্বংসস্তূপে তাদের উপস্থিতি অত্যন্ত জরুরি। এক পোস্টে তারা উল্লেখ করে, আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় অনুযায়ী গাজায় তাদের কোনো বিকল্প নেই।

জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হকও রুবিওর দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “UNRWA হামাসের সঙ্গে যুক্ত নয়। তারা গাজায় মানবিক কার্যক্রমের মেরুদণ্ড।”

যুদ্ধবিরতি তত্ত্বাবধানকারী মার্কিন বেসামরিক-সামরিক সমন্বয় কেন্দ্রের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে রুবিও আরও জানান, “জাতিসংঘ এখানে আছে এবং আমরা তাদের কাজ পর্যবেক্ষণ করছি, যেমন বিশ্ব খাদ্য কর্মসূচি। এছাড়া অন্যান্য অলাভজনক এনজিও ও মানবিক সংস্থাগুলোও কাজ করছে। এখানে প্রায় ৮–১২টি গোষ্ঠী জড়িত, যেমন সামারিটান’স পার্স।”

তিনি পুনরায় নিশ্চিত করেন যে UNRWA গাজায় ত্রাণ কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করবে না।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত