ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ পজেটিভ বাংলাদেশ খুলে দেওয়া হয়েছে সাদাপাথর পর্যটনকেন্দ্র

খুলে দেওয়া হয়েছে সাদাপাথর পর্যটনকেন্দ্র

ফাইল ফটো

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ ঘোষণা করা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুনন্নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাদাপাথর পর্যটনকেন্দ্রর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। শুক্রবার (৬ জুন) থেকে পর্যটকরা সাদাপাথর পর্যটনকেন্দ্র ভ্রমণ করতে পারবেন।

ইউএনও আজিজুনন্নাহার বলেন, ‘‘টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাদাপাথর পর্যটনকেন্দ্র ডুবে গিয়েছিল। এমন পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে গত ৩০ মে পর্যটনকেন্দ্রটি বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার এটি খুলে দেওয়া হয়েছে।’’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত