ঢাকা সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার খুলনায় জোড়া খুন: ৭ জনের মৃত্যুদণ্ড

খুলনায় জোড়া খুন: ৭ জনের মৃত্যুদণ্ড

খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামের পারভেজ হাওলাদার ও সুপর্ণা সাহা হত্যা মামলার রায়ে সাত জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে খুলনার অতিরিক্ত মহানগর আদালত-১ এর বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানান, মৃত্যুদণ্ড দণ্ডপ্রাপ্তরা হলেন মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল ও শোয়েব সুমন। তাদের মধ্যে তিনজন পলাতক। খালাস পেয়েছেন কুটি ও শামীম। তাদের বাড়ি দৌলতপুর থানার পাবলা গ্রামে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সাহাপাড়ায় সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে পারভেজ হাওলাদারকে কুপিয়ে হত্যা করে। তাকে কুপিয়ে জখম করার সময় সাহাপাড়া থেকে সুপর্ণা সাহা, তার বাবা দিলিপ সাহা ও তার স্ত্রী রেখা সাহা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুপর্ণা সাহাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পারভেজের বাবা নিজামউদ্দিন বাদী হয়ে সাত জনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে নয়জনের নামে অভিযোগপত্র দাখিল করে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত