ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ খালে জমে থাকা বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

খালে জমে থাকা বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে নানার বাড়িতে বেড়াতে এসে খালে জমে থাকা বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার (১৬ আগস্ট) দুপুরে জলঙ্গার কুঠি গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের সরকার পাড়া গ্রামের মঞ্জু মিয়ার স্ত্রী রুজিনা বেগম তার শিশু সন্তান সাব্বির হাসান (৩) কে নিয়ে শনিবার উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের জলঙ্গার কুঠি গ্রামে পিতা রঞ্জু মিয়ার বাড়িতে বেড়াতে আসেন।

রোববার দুপুরে শিশুটি সবার অজান্তে নানা বাড়ির পাশে খালে জমে থাকা বন্যার পানিতে ডুবে যায়। পরে স্বজনরা খোঁজাখুজির পর ওই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত