ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী বিশেষ দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আজ শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর সারাদেশে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি।
বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, ‘মাদার অব ডেমোক্রেসি’ খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় ঢাকাসহ দেশের সব মসজিদে জুমার পর বিশেষ দোয়া করা হবে।

দলটি জানায়, বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাধারণ জনগণের সব স্তরকে এই দোয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া দেশের অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের সদস্যদেরও নিজ নিজ উপাসনালয় মন্দির, চার্চ ও প্যাগোডায় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনা করার অনুরোধ করা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত