ভারতের স্বাধীনতা দিবসের (১৫ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট আকাশের দুই তারকার ছন্দপতন হল। ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অবসর ঘোষণার কয়েক মিনিটের মাথায় অবসরের ঘোষণা দিলেন ব্যাটসম্যান সুরেশ রায়না।
ধোনির মতো রায়নাও সোশ্যাল মিডিয়ায় নিজের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।
ইনস্টাগ্রামে রায়না লিখেছেন, তোমার সঙ্গে খেলাটা বরাবর উপভোগ করেছি মাহি ভাই। অত্যন্ত গর্বের সঙ্গে আমি এটা জানাচ্ছি, তোমার সঙ্গে একই জার্নিতে চলতে চাই আমি। ধন্যবাদ ভারত।
এর আগে সোশ্যাল মিডিয়ায় ৪ মিনিটের ভিডিও আপলোড করেন মাহি। সেখানে নিজের ইস্তফার কথা ঘোষণা করেন তিনি।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মহেন্দ্র সিং ধনি। নিজের ভেরিফাইড ইনস্টাগ্রাম আইডিতে এই ঘোষণা দেন ভারতকে আইসিসির সবকটি ইভেন্টের শিরোপা জেতানো এ তারকা ক্রিকেটার।
ভারতের হয়ে খেলার বিভিন্ন সময়ের স্থিরচিত্র ভিডিও আকারে প্রকাশ করে ক্যাপশনে ধোনি লেখেন, ধন্যবাদ, ক্যারিয়ার জুড়ে আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। ৭টা ২৯ থেকে আমাকে রিটায়ার্ড ভেবে নিয়েন।
View this post on Instagram
Thanks a lot for ur love and support throughout.from 1929 hrs consider me as Retired
;
আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫৩৮টি ম্যাচ খেলেছেন মাহেন্দ্র সিং ধোনি। রান করেছেন ৪৪.৯৬ গড়ে ১৭২৬৬। ১০৮ টি ফিফটির সাথে আছে ১৬ টি সেঞ্চুরি। উইকেটের পেছনে ৮২৯ টি ডিসমিসালের মালিক ধোনি, ক্যাচ ধরেছেন ৬৩৪ টি, স্টাম্পিং করেছেন ১৯৫টি।
আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আইপিএলের এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে অবশ্য খেলবেন ধোনি।
এদিকে ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় সুরেশ রায়নার। তবে অভিষেক ম্যাচে শুন্য রানে আউট হন তিনি। তারপরও নিজেকে ভারতীয় ক্রিকেটের অপরিহার্য সদস্য হিসেবে প্রমাণ করতে সক্ষম হন রায়না। ওয়ানডে ক্রিকেটের নিয়মিত সদস্য ছিলেন। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটা তার দখলে।
ক্যারিয়ারে ২২৬ টি ওয়ানডে ম্যাচ খেলে ৫৬১৫ রান সংগ্রহ করেন রায়না। সেঞ্চুরি হাঁকিয়েছেন ৫টি। টেস্ট খেলেছেন ১৮টি। এরমধ্যে সংগ্রহ করেছেন ৭৬৮ রান।তবে টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান সুরেশ রায়না। এই সংস্করণে ৭৮টি ম্যাচে ১৬০৫ রান সংগ্রহ তার।
