ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার কয়েক মাস ধরেই গোপনে লেবাননে অভিযান চালিয়েছে ইসরায়েল

কয়েক মাস ধরেই গোপনে লেবাননে অভিযান চালিয়েছে ইসরায়েল

ইসরায়েলি বাহিনী কয়েক মাস ধরেই দক্ষিণ লেবাননে অভিযান চালাচ্ছে। তারা গোপন অভিযানে হিজবুল্লাহ সুড়ঙ্গ এবং বাড়ির চিচে অস্ত্রের ভাণ্ডার চিহ্নিত করেছে। শুধু তাই নয়, তারা হিজবুল্লাহর আক্রমণের গোপন পরিকল্পনাও জানতে পেরেছে। মঙ্গলবার ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এ তথ্য জানিয়েছেন।

ইসরায়েল দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর এ তথ্য জানালো তেল আবিব।

হাগারি জানান, ইসরায়েলের গোপন অভিযানে পাওয়া তথ্যের বিস্তারিত প্রকাশ করা হবে। এই ধরনের কয়েক ডজন অভিযানের মাধ্যমে হিজবুল্লাহর ইসরায়েলে প্রবেশের পরিকল্পনা এবং গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি হামাসের নেতৃত্বে যে হামলা চালানো হয়েছিল তার অনুরূপ একটি হামলা চালানোর বিশদ পরিকল্পনা ফাঁস হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের সেনারা হিজবুল্লাহর ভূগর্ভস্থ অবকাঠামোতে প্রবেশ করেছে; হিজবুল্লাহর লুকানো অস্ত্রের ভাণ্ডার উন্মোচিত করেছে এবং ইরানের তৈরি অস্ত্রসহ উন্নত অস্ত্রগুলো জব্দ ও ধ্বংস করেছে।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত