ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ রাজনীতি ক্ষমতার দাপট দেখাবেন না: নেতাকর্মীদের উদ্দেশে টুকু

ক্ষমতার দাপট দেখাবেন না: নেতাকর্মীদের উদ্দেশে টুকু

সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘বিএনপি এখনও ক্ষমতায় আসেনি, তাই আপনারা কেউ ক্ষমতার দাপট দেখাবেন না। সকলের উদেশে বলছি, মনে রাখবেন দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা, তারপরও তিনি দুপুরে খাওয়ার সময়ও পাননি। ছাত্র-জনতার আন্দোলনে পালাতে বাধ্য হয়েছেন। আপনাদের প্রতি আমার অনুরোধ, এটা মাথায় রেখে মানুষের সঙ্গে মিশবেন এবং সবার সঙ্গে ভালো ব্যবহার করবেন।’

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে জন্মস্থান সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাতি গ্রামের নিজ বাড়িতে আয়োজিত আলোচনাসভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ সব কথা বলেন। এর আগে, নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে বাবা-মা ও দাদা-দাদির কবর জিয়ারত করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আওয়ামী লীগের ভালো মানুষের রাজনীতি করতে পারবেন। আর যারা মানুষকে নির্যাতন, লুটতরাজ, দুর্নীতি, অনিয়ম ও খুনের সঙ্গে জড়িত, তারা এই বাংলার মাটিতে রাজনীতি করতে পারবেন না। সকলের সহযোগিতায় তাদের বিচার বাংলার মাটিতেই করা হবে।’

তিনি আরও বলেন, তারেক রহমান যে কোনো সময় দেশে আসবেন। সেদিন লক্ষ কোটি মানুষ ঢাকায় উপস্থিত থাকবেন। কেউ ঘরে থাকবে না।

আলোচনা সভায় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি মুন্সী জাহিদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরে আলম মুন্সী ও সহ-সভাপতি আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

বিগত সরকারের আমলে একটি মামলায় সাজা হওয়ায় আইনি জটিলতার কারণে গত দুই বছর ইকবাল হাসান মাহমুদ টুকু বিদেশে ছিলেন। গত ৬ অক্টোবর তিনি দেশে ফিরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ৪ দিনের কর্মসূচিতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তিনি জন্মভূমি সিরাজগঞ্জ আসেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত