ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা ক্লাব বিশ্বকাপের ফাইনালে চমক, মাঠে থাকছেন ট্রাম্প

ক্লাব বিশ্বকাপের ফাইনালে চমক, মাঠে থাকছেন ট্রাম্প

মেটলাইফ স্টেডিয়ামে আজ রাতে (বাংলাদেশ সময় রাত ১টায়) পর্দা উঠছে ক্লাব বিশ্বকাপের ফাইনালের। পিএসজি বনাম চেলসি; দুই ইউরোপীয় জায়ান্টের জমজমাট লড়াই দেখতে গ্যালারিতে থাকবেন এক অপ্রত্যাশিত অতিথি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

ফুটবলের সঙ্গে ট্রাম্পের সরাসরি সংশ্লিষ্টতা অতীতে খুব একটা দেখা যায়নি। তবে এবার ক্লাব বিশ্বকাপের চূড়ান্ত ম্যাচে উপস্থিত থাকার খবর চমকে দিয়েছে অনেককেই।

মেটলাইফ স্টেডিয়ামই হতে যাচ্ছে ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের ভেন্যু। ফলে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনেকটাই পরীক্ষামূলক একটি আয়োজন। নিরাপত্তা, গ্যালারি ব্যবস্থাপনা, মিডিয়া কাভারেজ থেকে শুরু করে সর্বোচ্চ মান যাচাইয়ের উপলক্ষ। ট্রাম্প নিজের দ্বিতীয় মেয়াদের প্রচারণায় এই মঞ্চটিকে ব্যবহার করতে চান, এমনটাই ধারণা করছেন পর্যবেক্ষকরা।

অনেকের অজানা হলেও ট্রাম্পের পুত্র ব্যারন ট্রাম্প একজন নিবেদিত ফুটবলপ্রেমী। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি জানিয়েছেন, ব্যারনের অনুরাগ থেকেই ফুটবলের প্রতি ট্রাম্পের আকর্ষণ তৈরি হয়েছে। তিনি বলেন, ‘‘একজন বাবা হিসেবে সন্তানের ভালোবাসা তার কাছেও প্রাধান্য পায়। ট্রাম্প নিজেই জানিয়েছিলেন, তার বাড়ির বাগানে ফুটবল পোস্ট ছিল।’’

এছাড়া নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ফিফার নতুন অফিস উদ্বোধনের সময়ও দেখা গেছে ইনফান্তিনো ও ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক। এমনকি হোয়াইট হাউজে ট্রাম্প তার ডেস্কের পাশে ক্লাব বিশ্বকাপের ট্রফি স্থান দিয়েছেন। এমন খবরও ফিফার তরফ থেকে প্রকাশ পেয়েছে।

ট্রাম্পের শৈশবের স্মৃতিতেও ফুটবল আছে। নিউ ইয়র্ক মিলিটারি অ্যাকাডেমিতে পড়ার সময় এক মৌসুম ফুটবল খেলেছিলেন তিনি। যদিও আমেরিকায় ফুটবল এখনও ‘আমেরিকান ফুটবল’, বাস্কেটবল ও বেসবলের পরেই জনপ্রিয়তায়, তবুও বিশ্বমঞ্চে ফুটবলের ক্রমবর্ধমান দাপট থেকে নিজেকে দূরে রাখেননি ট্রাম্প।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত