ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা কেরানীগঞ্জে বিরিয়ানির দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

কেরানীগঞ্জে বিরিয়ানির দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪

ঢাকার কেরানীগঞ্জের রামেরকান্দা বোর্ডিং এলাকার একটি বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণটি হয়। কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামেরকান্দা বোর্ডিং এলাকার একটি বিরিয়ানির দোকানে বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় আশপাশের লোকজন আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন মাস্টার কাজল বলেন, ‘রামেরকান্দা বোর্ডিং এলাকায় বিরিয়ানির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় পাশে থাকা আরও দুটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। আহতদের উদ্ধার করে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত