ঢাকা বৃহস্পতিবার ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ রাজনীতি কেমন হবে ট্রাম্প প্রশাসন, আলোচনা শুরু

কেমন হবে ট্রাম্প প্রশাসন, আলোচনা শুরু

ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত ফলের আগেই ট্রাম্প নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা দিয়েছেন। আর এরপর থেকেই তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা। কেমন হবে তার প্রশাসন সে বিষয়েও আলোচনা শুরু হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) তিনটি সূত্রের বরাদ দিয়ে এ তথ্য দিয়েছে সিএনএন।

সিএনএন লিখেছে, যারা আগে থেকে ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন তারা কথা বলার চেষ্টা করছেন। আগেই থেকে তার প্রতি অনুগত্য প্রকাশ করা কর্মকর্তাদের ট্রাম্পের নতুন প্রশাসনে রাখা হতে পারে।

 ‘সবার আগে আমেরিকা’ এই স্লোগানে ক্ষমতায় আসা ট্রাম্প তার ২০১৭-২১ মেয়াদে অনেকটাই বিশ্বব্যবস্থা থেকে বিচ্ছিন্ন থাকার নীতি নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এবারও সেই নীতিই ফিরিয়ে আনতে পারেন এই রিপাবলিকান নেতা। অভিবাসন ইস্যুতেও গত মেয়াদে বেশ কঠোর ছিলেন ট্রাম্প।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত