ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন কেউ বিয়ের প্রস্তাব দিলে আমি রাজি: মালাইকা আরোরা

কেউ বিয়ের প্রস্তাব দিলে আমি রাজি: মালাইকা আরোরা

ছ‌বি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় মুখ মালাইকা আরোরা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাবেক স্বামী আরবাজ খানের দ্বিতীয় স্ত্রীর মাতৃত্বের খবর প্রকাশের পর থেকেই নতুন করে নজরে এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি আরবাজ খান ও তার দ্বিতীয় স্ত্রী, মেকআপ আর্টিস্ট শুরা খান, কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। এ খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়—মালাইকা কি এবার নিজের জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন?

এই জল্পনার মাঝেই ভাইরাল হয়েছে মালাইকার একটি বক্তব্য। জনপ্রিয় রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি পর্বে বিচারকের আসনে ছিলেন তিনি। সেখানেই কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান মজার ছলে প্রশ্ন করেন, “আপনি কি সিঙ্গেল পেরেন্ট থেকে ডাবল পেরেন্ট হতে যাচ্ছেন?”
প্রথমে অবাক হলেও পরক্ষণেই হাসিমুখে মালাইকা জবাব দেন, “যদি কেউ থাকে, আমি একশো শতাংশ বিয়ে করব।” পরে ফারাহ খান রসিক ভঙ্গিতে বলেন, “কেউ আছে মানে? অনেকে আছে!” তখন মালাইকা হেসে যোগ করেন, “মানে কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, আমি রাজি।”
তার এই খোলামেলা মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়েছে। নেটিজেনদের মধ্যে এখন আলোচনা—এই কথার আড়ালে কি কোনো নতুন সম্পর্কের ইঙ্গিত লুকিয়ে আছে, নাকি এটা শুধুই মজার ছলে বলা মন্তব্য?

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত