ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ কৃষকের কামড়ে প্রাণ গেল সাপের

কৃষকের কামড়ে প্রাণ গেল সাপের

ছ‌বি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের হার্দৌই জেলার পুষ্পাতলি গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। ২৮ বছর বয়সী কৃষক পুণিত ধানক্ষেতে কাজের সময় একটি কোবরা সাপের কামড়ে আহত হন, কিন্তু আতঙ্কিত না হয়ে উল্টো সাপটিকে কামড়ে হত্যা করেছেন।

পুলিশ জানায়, ৪ নভেম্বর পুণিত ধানক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ একটি কালো কোবরা তার পায়ে জড়িয়ে ধরে কামড় দেয়। তবে রাগ বা সাহসিকতার জোরে পুণিত সাপটিকে ধরে তার মাথায় কামড় দেন। স্থানীয়রা জানান, সাপটি ঘটনাস্থলেই মারা যায়।

পুণিতের চাচাতো ভাই অমন কুমার বলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম, সে মজা করছে। কিন্তু পরে মাঠে গিয়ে দেখি সাপটি সত্যিই মারা গেছে। এখন এই ঘটনা গ্রামজুড়ে আলোচনা রয়েছে।”

গ্রামবাসীরা দ্রুত পুণিতকে হার্দৌই মেডিকেল কলেজে নিয়ে যান। চিকিৎসকরা তাকে অ্যান্টি-ভেনম দিয়ে পর্যবেক্ষণে রাখেন। ডা. শের সিং বলেন, “রাতে ভর্তি করা হয়, অ্যান্টি-ভেনম দেওয়া হয়েছে। তার সব রিপোর্ট স্বাভাবিক ছিল এবং পরে তাকে ছাড়া হয়েছে।”

ডা. শের সিং সতর্ক করেছেন, “সাপকে কামড়ানো অত্যন্ত বিপজ্জনক। সামান্য বিষ মুখ বা মাড়ির ভেতর ঢুকে গেলে প্রাণহানির সম্ভাবনা ছিল। এটি কখনোই অনুকরণ করা উচিত নয়।”

পুণিত নিজেও স্বীকার করেছেন, “আমি জানি না তখন কী ভেবেছিলাম। হয়তো রাগে বা ভয়ে করেছি। এখন বুঝি এটি খুবই বোকামি ছিল। আমি ভাগ্যবান যে বেঁচে গেছি।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত