ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাদেশ কুড়িগ্রামে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

কুড়িগ্রামে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। ইতিমধ্যে প্লাবিত হয়েছে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মিয়াপাড়াসহ পার্শ্ববর্তী গ্রাম। শনিবার (৬ জুলাই) ভোররাতে বাঁধের একটি অংশ দিয়ে নদের পানি প্রবেশ করতে শুরু করে।

 মিয়াপাড়ার বাসিন্দা আকবর আলী অভিযোগ করে বলেন, বাঁধ নির্মাণে বিলম্ব করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এভাবে পানি ঢুকতে থাকলে বাড়িতে থাকা মুশকিল হয়ে যাবে। গরু, ছাগল উঁচু জায়গায় রেখে এসেছি। আমন চারাসহ অন্যান্য ফসল তলিয়ে গেছে। গ্রামবাসী আতঙ্কের মধ্যে আছি।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। বিষয়টি আমদের নজরে আছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, দুধকুমারের পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে বাঁধটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। দ্রুত সেখানে কাজ শুরু করা হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত