ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ কুড়িগ্রামে ধর্ষণের ঘটনায় ৩ আসামি গ্রেফতার

কুড়িগ্রামে ধর্ষণের ঘটনায় ৩ আসামি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজারহাটের ছিনাই ইউনিয়নে বাবা-মা ও ছোট বোনকে পিটিয়ে বেঁধে রেখে ৯ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িত ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মহিবুল ইসলাম খান।

পুলিশ সুপার জানান, গ্রেফতারকৃত আসামীরা ডাকাতির উদ্দেশ্যে গিয়ে এ ঘটনা ঘটায়। ৩ আসামীর মধ্যে ২ জনকে আদালতে তুলে রিমান্ড আবেদন করলে তাদের ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত। বাকী ১ আসামীকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, আসামী আব্দুল মালেক (৩৮) কে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর, আব্দুস সালাম (৪২) কে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী এবং আবুল কালাম আজাদকে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের হাজির মোড় এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুস সালামের বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় ৫টি ও আবুল কালাম আজাদের বিরুদ্ধে ৩টি চুরির মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই মধ্যরাতে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খন্ডক্ষেত্র গ্রামে মধ্যরাতে এ ঘটনা ঘটে। ঐ রাতে বৃষ্টির মধ্যে অজ্ঞাত পরিচয়ের তিন যুবক মুখোশ পরে ভুক্তভোগী কিশোরীর বাড়িতে প্রবেশ করে তার বাবা-মা ও ছোট বোনকে পিটিয়ে বেঁধে রেখে পার্শবর্তী একটি গাছ বাগানে নিয়ে ধর্ষণ করে। ধর্ষণের শিকার ঐ কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। তার বাবা একই বিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত।

এ ঘটনায় গত ২৭ জুলাই রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়।

 

 

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত