ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের নির্যাতনের প্রতিবাদে কৃষকের সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের নির্যাতনের প্রতিবাদে কৃষকের সংবাদ সম্মেলন

 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী থানার ওসি রওশন কবীর, এসআই তাজেদুর রহমান ফারুকী ও তদন্ত কর্মকর্তা মাহমুদ হাসান কর্তৃক নিরীহ কৃষক আব্দুর রহমান ও তার পরিবারের উপর পুলিশের নির্যাতনের প্রতিবাদ ও নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে কুড়িগ্রামে প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক আব্দুর রহমান। এসময় তার দুই ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কৃষক আব্দুর রহমান অভিযোগ করেন, আদালতে জমিজমা সংক্রান্ত চলমান মামলায় তদন্তে বিবাদী পক্ষের সাথে হাত মিলিয়ে নাগেশ্বরী থানার ওসি রওশন কবিরসহ অন্যান্য কর্মকর্তারা তাকে ও তার পরিবারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। শুধু তাই নয় মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য তার নিকট জোড় করে মুচলেখা নেয়ার অভিযোগও করেন তিনি।

এ অবস্থায় পরিবারের নিরাপত্তাসহ উক্ত মামলার পূণ: তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার দাবী করেন কৃষক আব্দুর রহমান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত