ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ২ শ্রমিক নিহত

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ২ শ্রমিক নিহত

কুমিল্লা ইপিজেডের সামনে কাভার্ডভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত দুইজনেই কুমিল্লা ইপিজেডের একটি প্রতিষ্ঠানের কর্মী।

রোববার (৮ সেপ্টেম্বর) রাত ৯টায় কুমিল্লার সদর উপজেলার ইয়াছিন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, টাঙ্গাইলের নারুন্দা এলাকার মজনু মিয়ার ছেলে হাসান মিয়া (২৪) ও খুলনার বানিশান্তা এলাকার হুমায়ুন হোসেনের ছেলে মাসুম হোসাইন (২৯)।

ইপিজেড পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ছুটি হওয়ার পর কুমিল্লা ইপিজেডের দুজন কর্মী মোটরসাইকেলে করে গেট থেকে বের হন। এসময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলে দুজন মারা যায়। তাদের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত