ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ কুমিল্লায় অপারেশন ছাড়াই পাঁচ সন্তান প্রসব, সবাই সুস্থ (ভি‌ডিও)

কুমিল্লায় অপারেশন ছাড়াই পাঁচ সন্তান প্রসব, সবাই সুস্থ (ভি‌ডিও)

কুমিল্লার লাকসামে শারমিন আক্তার নামে এক নারী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। ওই প্রসূতি উপজেলার উত্তরদা ইউপির মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী।

বুধবার (১১ আগস্ট) দুপুরে লাকসাম জেনারেল হাসপাতালে তিন ছেলে এবং দুই মেয়ে জন্ম দেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে মা এবং সন্তানরা সবাই সুস্থ আছে।

লাকসাম জেনারেলের হাসপাতালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস সংবাদমাধ্যমকে জানান, সকালে ওই মা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের চিকিৎসক লতিফা আক্তার লতার তত্ত্বাবধানে দুপুরে ওই পাঁচ সন্তান স্বাভাবিকভাবে জন্ম নেয়। জন্মের পর পাঁচ সন্তানকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান মা এবং সন্তানরা সুস্থ রয়েছেন।

সন্তানদের পিতা হাফেজ মাওলানা মিজানুর রহমান বলেন, এর আগে তার একটি সন্তান হয়েছিলো তবে, সে মারা যায়। একসঙ্গে পাঁচ সন্তানের বাবা হয়ে আনন্দিত মিজানুর রহমান। পরিবারের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত