ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার কিশোরীদের ‘অশ্লীল’ দৃশ্য: একতা ও তার মায়ের বিরুদ্ধে মামলা

কিশোরীদের ‘অশ্লীল’ দৃশ্য: একতা ও তার মায়ের বিরুদ্ধে মামলা

জনপ্রিয় বলিউড ও ভারতীয় টিভি প্রযোজক একতা কাপুর ও তার মা শোভা কাপুরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ‘গান্ধি বাত’ ওয়েব সিরিজে কিশোরীদের ‘অশ্লীল’ দৃশ্য দেখানোর অভিযোগে এ মামলা রেজিস্ট্রি হয়েছে।

মুম্বাই পুলিশের বরাত দিয়ে টাইমস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, বালাজি টেলিফিল্ম লিমিটেড, একতা কাপুর এবং তার মা শোভা কাপুরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-এ ধারা, তথ্যপ্রযুক্তি আইন এবং পকসো আইনের ১৩ ও ১৫ ধারায় এম. এইচ. বি. কলোনি থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের এপ্রিল পর্যন্ত অল্ট বালাজিতে মুক্তি পায় ‘গান্ধি বাত’ ওয়েব সিরিজ। এই সিরিজে কিশোরীদের নিয়ে অশ্লীল দৃশ্য দেখানো হয়েছিল। তবে বিতর্কিত এপিসোডটি আপাতত এই অ্যাপে নেই।

জিতেন্দ্র কন্যা একতা কাপুর এবং স্ত্রী শোভা কাপুর ‘অল্ট বালাজি’ নামের এই ওটিটি প্ল্যাটফর্মের কর্ণধার। ‘গান্ধি বাত’ শিরোনামের ওই সিরিজে কিশোরীদের যৌনকর্মে ও মাদক সেবনে লিপ্ত অবস্থায় দেখানো হয়েছে। চরিত্রগুলো যারা রূপায়ন করেছেন, তারা কেউ-ই প্রাপ্তবয়স্ক নয় বলেও অভিযোগ রয়েছে।

বলিউড অভিনেতা জিতেন্দ্র ও শোভা কাপুর দম্পতির মেয়ে একতা কাপুর। ভারতীয় টেলিভিশন সম্রাজ্ঞীখ্যাত একতা ‘কিউ কি সাস ভি কাভি বহু থি’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘পবিত্র রিশতা’, ‘কসৌটি জিন্দেগি কে’সহ অসংখ্য টিভি সিরিয়াল প্রযোজনা করেছেন।

তা ছাড়া তার নির্মিত সিনেমার তালিকায় রয়েছে— ‘শুটআউট অ্যাট লোখানওয়ালা’, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’, ‘দ্য ডার্টি পিকচার’, ‘রাগিনি এমএসএস’, ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ প্রভৃতি।

ব্যক্তিগত জীবনে অবিবাহিত একতা কাপুর। বিয়ে না করেও মা হয়েছেন তিনি। ২০১৯ সালের ২৭ জানুয়ারি সারোগেসির মাধ্যমে মা হন একতা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত