ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ভাতিজাকে বাঁচাতে গিয়ে মারা গেলেন চাচাও। মৃতরা হলেন মির্জাপুর গ্রামের আজিজুল হক ও রাব্বি ।

রোববার (১৬ আগস্ট) দুপুরে পাকুন্দিয়া উপজেলার চরফরাদি ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, রোববার দুপুরের দিকে ওই গ্রামের বজলুল হকের ছেলে রাব্বি তাদের বাড়ি পাশে একটি পুকুর পাড়ে পোল্ট্রি ফার্মের ঝুলে থাকা বিদ্যুতের তার মেরামত করতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারসহ পুকুরের পানিতে পড়ে যায় রাব্বি। তাঁকে বাঁচাতে এগিয়ে যান চাচা আজিজুল হক। এ সময় আজিজুল হকও বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার দু’জনকেই মৃত ঘোষণা করেন।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত