ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হলেন কুম্বলে

কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হলেন কুম্বলে

আইপিএলের কিংস ইলেভেন পাঞ্জাবের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলে।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার ব্রেট লি বলেছেন, কিংস ইলেভেন পাঞ্জাব কুম্বলেকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়ে সঠিক কাজটি করেছে। আমার বিশ্বাস এবার পাঞ্জাবকে সাফল্য এনে দিতে পারেন ভারতের সাবেক এই তারকা লেগ-স্পিনার।

ক্রিকেট থেকে অবসরে কোচিং ক্যারিয়ার গড়া কুম্বলে সাম্প্রতিক সময়ে ভারতের প্রধান কোচের দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে মনমালিন্য হওয়ায় চাকরি বেশি দিন স্থায়ী হয়নি।

মহামারী করোনাভাইরাসের কারণে ভারত থেকে আইপিএল সরিয়ে নেয়া হয়েছে আরব আমিরাতে। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএল। ফাইনাল খেলাটি হবে ১০ নভেম্বর।

ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে দেশের হয়ে ১৩২টি টেস্টে অংশ নিয়ে রেকর্ড সর্বোচ্চ ৬১৯ উইকেট শিকার করেছেন। শুধু তাই নয়, টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ ১০ উইকেট শিকার করা ইতিহাসের দ্বিতীয় বোলার হলেন লেগ স্পিনার কুম্বলে।

 

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত