ঢাকা শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে সফর, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে

কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে

আজ আদালতে নেওয়া হয় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে (ছবি: রাইজিংবিডি)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদকে গুলি করে হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (১৯ অক্টোবর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কাফরুল থানার উপ-পরিদর্শক হারুন অর রশিদ। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

শুক্রবার রাতে গুলশানের একটি বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করে কাফরুল থানা পুলিশ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের এমবিএ’র শিক্ষার্থী ইকরামুল হক সাজিদকে গুলি করে হত্যার ঘটনায় গত ৭ সেপ্টেম্বর ৭৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন নিহতের বাবা।

এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় আন্দোলনে যোগ দেন সাজিদ। সেখান থেকে গুলিবিদ্ধ হন সাজিদ। গুলিটি তার মাথা ভেদ করে চোখ দিয়ে বেরিয়ে যায়।

এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপাচার করা হয়। তবে তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেনি। পরে গত ১৪ আগস্ট নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজিদ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত