ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব কাকে ‘সুন্দরী তরুণী’ বলে প্রশংসা করলো ট্রাম্প

কাকে ‘সুন্দরী তরুণী’ বলে প্রশংসা করলো ট্রাম্প

গতকাল সোমবার (১৩ অক্টোবর) ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে মিসরে জড়ো হয়েছিলেন বিশ্ব নেতারা। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আরব ও ইউরোপের নেতারা যোগ দেন।

সম্মেলনের শুরুতে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তখন তিনি উপস্থিত নেতাদের সম্পর্কে কথা বলছিলেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে বলার সময় তাকে ‘সুন্দরী’ হিসেবে অভিহিত করে প্রসংসা করেন ট্রাম্প। যেটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমাদের একজন তরুণী আছেন, সুন্দরী তরুণী। যুক্তরাষ্ট্রে আমি কোনো নারীকে সুন্দরী বলতে পারব না। কারণ সেখানে আপনি কাউকে সুন্দরী বললে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে।”
“কিন্তু আমি (এখানে) একটি সুযোগ নেব।” পেছনে দাঁড়িয়ে থাকা মেলোনির দিকে ঘুরে ট্রাম্প বলেন, “এই হলেন সুন্দরী তরুণী। আপনাকে সুন্দরী বলায় রাগ করেননি, ঠিক না? কারণ আপনি সুন্দরী। এখানে আসায় আপনাকে ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

এরআগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে মেলোনির একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে এরদোয়ানকে মেলোনিকে বলছেন, তিনি যেন ধূমপান ছেড়ে দেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত