ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ করোনা আক্রান্তে আরও এক নার্সের মৃত্যু

করোনা আক্রান্তে আরও এক নার্সের মৃত্যু

দেশে করোনা সংক্রমণে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত এক নার্সের মৃত্যু হয়েছে। মৃত ওই নার্সের নাম মোর্শেদা (৫৩)। তিনি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোখলেছুর রহমান।

ডা. মোখলেছুর রহমান বলেন, চিকিৎসা দিতে গিয়ে ১০ দিন আগে করোনায় আক্রান্ত হন টাঙ্গাইল হাসপাতালের নার্স মোর্শেদা। এরপর তার দেখা দেয় হৃদরোগের সমস্যা। এ কারণে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১ আগস্ট) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি এক কন্যাসন্তানের জননী ও টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়ার বাসিন্দা ছিলেন।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত