ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ করোনায় বিপিএল আয়োজন নিয়ে যা বললেন পাপন

করোনায় বিপিএল আয়োজন নিয়ে যা বললেন পাপন

দেশে মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) পরিস্থিতিতে ঘরোয়া টুর্নামেন্টের সব থেকে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন সম্ভব হবে না মন্তব্য করেছেন ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি কার্যালয়ে জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে এ কথা জানান বিসিবি সভাপতি।

নাজমুল হাসান পাপন বলেন, এটা খুবই কঠিন। এই মুহূর্তে আমার মনে হয় না বাংলাদেশে সম্ভব। আপনি দেখেন আইপিএলের মতো খেলা ওরা ভারতে করতে পারছে না। ওরা বাইরে করবে, কিন্তু সেখানেও অনেক খেলোয়াড় আসতে পারবে না। কে কে আসতে পারবে নিশ্চয়তা নেই। আজকে আমি নেগেটিভ করে ২০-৩০ টা ছেলেকে নিয়ে শুরু করে দিলাম, কিন্তু খেলতে গিয়ে পজিটিভ হচ্ছে।

তিনি আরও বলেন, আমি আজকে নেগেটিভ আছি, কালকে হবো না, এটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। এখন বলা হচ্ছে এয়ারবোন, এতে বাতাসে থাকতে পারে, লিফটে, গাড়িতে থাকতে পারে, দরজা দিয়ে ঢুকতে পারে। এটার এত বেশি সম্ভাবনা, কীভাবে হবে কেউ বলতে পারবে না। কাজেই নিশ্চয়তা যেহেতু নেই আমাদের যথেষ্ট সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত