ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি

করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। তিনি নিজেই জানিয়েছেন, তাঁর কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।

গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। আর করোনা পরীক্ষাও করিয়ে নিতে অনুরোধ করেছেন।

সোমবার ট্যুইট করে প্রণব জানান, ‘অন্য একটি চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে আজ আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

গত সপ্তাহে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের কাছে অনুরোধ করছি যেন তাঁরা নিজেদের আইসোলেশনে রাখেন এবং কোভিড ১৯ পরীক্ষা করিয়ে নেন।’ প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন নানা রাজনৈতিক ব্যক্তিত্ব।

গত সপ্তাহে কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার তাঁর কোভিড রিপোর্ট এসেছে বলে জানিয়ে বিভ্রান্তি ছড়ান বিজেপি নেতা মনোজ তিওয়ারি। যদিও পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, নতুন করে কোনও করোনা পরীক্ষা হয়নি অমিত শাহের। এরপরই নিজের ট্যুইটটি ডিলিট করে দেন মনোজ।

এছাড়াও সোমবার সকালে প্রকাশিত বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্য়া হয়েছে ২২,০৫,০৭৫। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৬,৩৪,৯৪৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫,৩৫,৭৪৪ জন।

এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬৯.৩৩%। গত ২৪ ঘণ্টা সেরে উঠেছেন ৫৪,৮৫৯ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪,৩৮৬। মৃতের হার ২.০০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৪,৭৭,০২৩ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এখনও পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২.৪৫ কোটি মানুষের।

 

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত