ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ ‘করোনার প্রভাব কয়েক দশক থাকবে’

‘করোনার প্রভাব কয়েক দশক থাকবে’

সব মিলিয়ে আগামী আরো কয়েক দশক মহামারি করোনাভাইরাসের প্রকোপ থাকবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লিউএইচও’র (হু) মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। শুক্রবার ডাব্লিউএইচও’র জরুরি কমিটির এক বৈঠকে এ কথা বলেন তিনি।

হু মহাপরিচালক বলেন, আগামী কয়েক দশক ধরে চলতে পারে করোনা মহামারির প্রভাব। সব মিলিয়ে আগামী আরো কয়েক দশক করোনার বিভিন্ন নেতিবাচক প্রভাব অনুভূত হবে। করোনাভাইরাস নিয়ে বিভিন্ন গবেষণায় অনেক কিছুই জানা গেছে, অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এখনো এ ব্যাপারে অনেক প্রশ্নের উত্তর মেলেনি।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস আরও বলেন, করোনা মহামারি বিশ্বের একেক দেশে একেক রকম স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। আক্রান্ত অনেক দেশেই পুনরায় এর প্রকোপ বাড়ছে। পৃথিবীর বেশিরভাগ মানুষই এখনো এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত