ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদনবাহির কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট হবেন, মল্লিকার টুইট ভাইরাল

কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট হবেন, মল্লিকার টুইট ভাইরাল

চার বছর পর অনুষ্ঠিত হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৫টা থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবারের নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মার্কিন নির্বাচন নিয়ে রব উঠেছে সারা বিশ্বে। এ নির্বাচনের দিকে চাতক পাখির মতো চেয়ে আছেন বিশ্ববাসী। এরই মধ্যে বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের পুরোনো একটি টুইট নতুন করে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে কমলা হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মল্লিকা। একই বছরের ২৩ জুন এক টুইটে এ অভিনেত্রী লিখেছিলেন— ‘কমলা হ্যারিসের সঙ্গে দেখা করে দারুণ লাগল। লোকে বলেন, তিনি একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন।’

‘কমলা হ্যারিস একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন’— মল্লিকার এই ভবিষ্যদ্বাণী নিয়েই চলছে জোর চর্চা। কারণ নেটিজেনরা প্রশ্ন ছুড়ে দিয়ে লিখছেন, সত্যি কি কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন?

সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চললেও আপাতত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। কারণ ভোটের ফলাফল এখনো ঘোষণা করেননি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত