ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ জাতীয় কবে নাগাদ শিক্ষার্থীরা সব বই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা

কবে নাগাদ শিক্ষার্থীরা সব বই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ (ফাইল ফটো)

শিক্ষার্থীরা কখন চলতি শিক্ষাবর্ষের সব পাঠ্যবই হাতে পাবে, তা জানেন না শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “আমরা বই ছাপার কার্যক্রম শুরু করেছি দেরিতে। আমাদের বই পরিমার্জন করতে হয়েছে। সিলেবাস, কারিকুলাম নতুন করে করতে হয়েছে। বইয়ের সংখ্যা অনেক বেড়েছে। বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না। দেশের সক্ষমতা কত, সেটা এবারই প্রথম দেখা যাচ্ছে। এতে করে তো দেরি হবেই।”

উপদেষ্টা বলেন, “সবগুলো গোডাউন, যেখানে আর্ট পেপারগুলো জমা ছিল, সেগুলো সব উদ্ধার করার পর দেখা গেল, দেশের ভিতর আপাতত কিছু ঘাটতি আছে। আর্ট পেপার নিয়ে বিদেশ থেকে জাহাজ রওনা হয়েছে, শিগগিরই পৌঁছাবে।”

কবে নাগাদ সব শিক্ষার্থী বই পাবে, জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা বলেন, “কবে নাগাদ সবাই সব বই পাবে, এটা আমি জানি না।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত