ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাদেশ কক্সবাজার উপকূলে ২৪ ঘণ্টায় ৬ মরদেহ উদ্ধার

কক্সবাজার উপকূলে ২৪ ঘণ্টায় ৬ মরদেহ উদ্ধার

ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সমুদ্র উপকূল থেকে ৬ মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন জন পর্যটক, একজন স্থানীয় বাসিন্দা, বাকি দুই জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস খান বলেন, ‘‘গত ২৪ ঘণ্টায় মরদেহগুলো সাগরের বিভিন্ন অংশে ভেসে উঠে।’’

তিনি জানান, রবিবার দিবাগত রাত ১টার দিকে সৈকতের ডায়াবেটিস পয়েন্ট থেকে চট্টগ্রামের ডিসি রোড এলাকার নজির আহমদের ছেলে রাজীবের মরদেহ উদ্ধার করা হয়। ওই দিন বিকেল ৫টার দিকে তিনি সীগাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হন।

সোমবার দুপুর ২টার দিকে সৈকতের সায়মন পয়েন্ট থেকে রাজশাহীর বাসিন্দা শাহীনুর রহমান ও তার ছেলে সিফাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তারা একসঙ্গে গোসলে নেমে স্রোতে ভেসে যান।

এদিন বেলা ১১টার দিকে শহরের নাজিরারটেক পয়েন্ট থেকে উদ্ধার করা হয় কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার বাসিন্দা নুরু সওদাগরের মরদেহ। তিনি আগের দিন বিকেলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।

একই দিন দুপুর ১২টার দিকে খুরুশকুল আশ্রয়ন প্রকল্প সংলগ্ন বাঁকখালীর মোহনা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে রামুর হিমছড়ি এলাকার পেঁচারদ্বীপ পয়েন্ট থেকে আরো একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত