ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আবহাওয়া ও জলবায়ু কক্সবাজারে পাহাড়ি ঢলে ভেসে ২ জনের মৃত্যু

কক্সবাজারে পাহাড়ি ঢলে ভেসে ২ জনের মৃত্যু

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভেসে গিয়ে কক্সবাজারের রামু উপজেলায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও দুইজন নিখোঁজ রয়েছে। প্রবল বর্ষণে মাতামুহুরী ও বাঁকখালী নদী এবং খালের পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে।

জেলার রামু, সদর, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া উপজেলায় পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত দেড় লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকার আঞ্চলিক ও গ্রামীণ সড়ক ডুবে যান চলাচল ব্যাহত হয়েছে। অধিকাংশ বাজারের দোকানপাট পানিতে তলিয়ে গেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে ঢলের পানিতে ভেসে যাওয়া চার জনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার ছৈয়দ হোসেনের ছেলে আমজাদ হোসেন (২২) এবং ঈদগড় ইউনিয়নের বৈদ্য পাড়া এলাকার মৃত লইগ্যা রাখাইনের ছেলে চচিং রাখাইন (৫৫)।

নিখোঁজরা হলেন, গর্জনিয়া ইউনিয়নের ছালেহ আহমদের ছেলে রবিউল আলম (৩৫) এবং ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরিপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে মো. জুনাইদ (১০)।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন থেকে ১০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এছাড়াও চিড়া, গুড়, স্যালাইনসহ শুকনো খাবার মজুদ রয়েছে৷ ডুবে থাকা শতাধিক গ্রামে ঘর-বাড়িতে পানি ঢুকে পড়ায় রান্না করতে পারছে না। অনেকে আশ্রয়কেন্দ্রে চলে গেছে।

গর্জনিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল জব্বার বলেন, পূর্বজুমছড়ি কবরস্থান সড়ক পার হতে গিয়ে আমজাদ হোসেন বন্যার পানির স্রোতে ভেসে যায়। পরে তাকে সন্ধ্যা ৬টার দিকে পূর্বজুমছড়ি মসজিদের পাশে মৃত উদ্ধার করা হয়।

মানিকপুর-সুরাজপুরের চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, পাহাড়ি ঢলের তোড়ে মাতামুহুরী নদীর কয়েকটি পয়েন্ট দিয়ে পানি ঢুকে পড়ছে। এতে নদীর দুইপারের কয়েকটি গ্রামে পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত