ঢাকা সোমবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ প্রবাস ওমানে ব্যাপক ধরপাকড়, ৫৫ বিদেশি গ্রেপ্তার

ওমানে ব্যাপক ধরপাকড়, ৫৫ বিদেশি গ্রেপ্তার

শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে ওমান। এই আইন লঙ্ঘনের দায়ে দেশটির রাজকীয় পুলিশ অন্তত ৫৫ বিদেশিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় ওমানের রাজকীয় পুলিশ বিদেশিদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে।

আইনলঙ্ঘনকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এক্সে দেওয়া বার্তায় ওমান পুলিশ বলেছে, বিদেশি শ্রম ও আবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ৫৫ বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

ওমানের পুলিশ বলেছে, সমন্বিত পদক্ষেপের অংশ হিসেবে আল দাহিরাহ ও আল দাখিলিয়াহ প্রদেশের পুলিশ সদস্যরা স্পেশাল টাস্ক ইউনিটের সহায়তায় পৃথক অভিযান পরিচালনা করেছে।

আল দাহিরাহ প্রদেশে অভিযানের সময় শ্রম ও আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের ১২ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ওই প্রদেশের বিভিন্ন খামারে কর্মরত ছিলেন।

একইভাবে আল দাখিলিয়া প্রদেশে অভিযান চালিয়ে এশিয়ার বিভিন্ন দেশের ২৫ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারকৃতরা কোন কোন দেশের নাগরিক সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেয়নি দেশটির কর্তৃপক্ষ। এছাড়া তাদের মধ্যে কোনো বাংলাদেশি নাগরিক আছেন কি না সেটিও জানা যায়নি।

দেশটির সংবাদমাধ্যম বলেছে, পৃথক অভিযানে উত্তর আল বাতিনাহ প্রদেশের পুলিশ নৌকায় করে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টার সময় এশিয়ার কয়েকটি দেশের ১৮ নাগরিককে গ্রেপ্তার করেছে। এ সময় অবৈধভাবে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টাকারীদের বহনকারী নৌকাও জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ওমানের পুলিশ নিশ্চিত করেছে।

সূত্র: টাইমস অব ওমান, গালফ নিউজ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত