ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ এ রকম ছবি মাঝে মাঝেই দেব: মিথিলা

এ রকম ছবি মাঝে মাঝেই দেব: মিথিলা

মডেল অভিনেত্রী মিথিলা কিছুদিন আগে জীবনানন্দ দাশের কবিতার কয়েকটি লাইনের সঙ্গে ছবি পোস্ট করায় নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।

ছবিটির সঙ্গে তিনি ক্যাপশন দিয়েছিলেন, ‘সব পাখি ঘরে আসে— সব নদী— ফুরায় এ-জীবনের সব লেনদেন; থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। ~ জীবনানন্দ দাশ’। মিথিলার আগুন ঝরানো এ ছবিটিতে মুহূর্তের অনেক লাইক নেতিবাচক মন্তব্যেও অনেকেই।

বর্তমানে কলকাতার স্বামী সৃজিত মুখার্জীর বাড়িতে আছেন মিথিলা। ছবিটির বিষয়ে তিনি বলেন, কলকাতায় আসার আগে ঢাকায় বেশ কিছু ফটোশুট করেছিলাম। ওখানেই তুলেছিলাম ছবিটি। আর জীবনানন্দ দাশ আমার প্রিয় কবি। ছবিটার সঙ্গে ক্যাপশনটা কল্পনা করে ভালো লাগল। তাই শেয়ার করলাম।

তিনি আরো বলেন, কলকাতায় তো ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাই মাঝে মাঝে এ ধরনের ছবি দেব মনে করছি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত