ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ জাতীয় এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১০ জুন) যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন।

এদিন স্থানীয় সময় দুপুর ১২টায় লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

বৈঠকে উড়োজাহাজ প্রযুক্তি, সম্ভাব্য বিনিয়োগ এবং দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বৈঠকে দুই পক্ষই ভবিষ্যতে অ্যাভিয়েশন খাতে প্রযুক্তিগত অগ্রগতি ও অংশীদারিত্ব নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

এর আগে, প্রধান উপদেষ্টা দুপুর ১২টা ৩০মিনিটে মেনজিস অ্যাভিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেন। সেখানে বিমানবন্দরে যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন এবং অপারেশনাল কার্যক্রমের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

বিকেল ২টায় তিনি অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (APPG) সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন, যা রাজনৈতিক ঐকমত্য ও আন্তর্জাতিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের সঙ্গে তার আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা, টেকসই উন্নয়ন ও অভিন্ন কৌশলগত লক্ষ্য নিয়ে আলোচনা হবে।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, এসব বৈঠকের মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক অংশীদারিত্বকে আরো শক্তিশালী করা এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত