ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার এস আলমের শেয়ারদর বাড়ার কারণ ডিএসইকে তদন্তের নির্দেশ

এস আলমের শেয়ারদর বাড়ার কারণ ডিএসইকে তদন্তের নির্দেশ

পুঁজিবাজারের প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়াকে সন্দেহের চোখে দেখছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাই বিষয়টিকে খতিয়ে দেখতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইকে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

মঙ্গলবার (৪ মার্চ) বিএসইসির সহকারী পরিচালক লামিয়া আক্তার স্বাক্ষরিত একটি চিঠি ডিএসইর কাছে পাঠানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।

বিএসইসির চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের দাম ও লেনদেন উল্লেখযোগ্য হারে বেড়েছে। এটির পেছনে কোনো যৌক্তিক কারণ আছে কি না সেটি খুঁজে বের করতে হবে। এছাড়া, সম্প্রতি কোম্পানির লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের কারসাজি বা ইনসাইডার ট্রেডিং অথবা অনৈতিক কোনো লেনদেনের ঘটনা ঘটেছে কি না, সেটিও তদন্তের নির্দেশ দেওয়া হলো।

এতে আরো উল্লেখ করা হয়েছে, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের শেয়ার লেনদেনে যে কোনো সন্দেহজনক ট্রেড এক্সিকিউশন যদি হয়ে থাকে অথবা কোনো অসঙ্গতি পরিলক্ষিত হলে তা অবিলম্বে সংশ্লিষ্ট কমপ্লায়েন্স অফিসার বা সিইওকে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি বিএসইসি থেকে একটি চিঠি জারি করা হয়েছে, যেখানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কিছু কোম্পানির কার্যক্রম তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরেও এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের বিষয়ে পৃথকভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছে বিএসইসি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত