ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত এবি সিদ্দিকের মামলায় খালাস পেলেন তারেক রহমান

এবি সিদ্দিকের মামলায় খালাস পেলেন তারেক রহমান

ফাইল ছবি

পাঁচ বছর আগে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকের করা মানহানির মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পাঁচজন। রোববার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরাফাতুল রাকিব তাদের খালাসের এই আদেশ দেন।

অন্য যাদের খালাস দেওয়া হয়েছে তারা হলেন— বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তারেক রহমানের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান দীর্ঘদিন বাদী আদালতে হাজির না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, আজ এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য ছিল। তবে দীর্ঘদিন কোনো সাক্ষী আসেনি। এজন্য আসামিপক্ষে মামলাটি নিষ্পত্তির জন্য আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে অভিযুক্তদের খালাস দেন।

এর আগে, ২০১৯ সালের ৫ আগস্ট বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

২০১৯ সালে লন্ডনের একটি আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে এই মামলাটি করেন এবি সিদ্দিক।

এর আগে, গত ২১ আগস্ট নোয়াখালীর একটি রাষ্ট্রদ্রোহের মামলায়, ২৭ আগস্ট গোপালগঞ্জের একটি মানহানির মামলায়, ৭ সেপ্টেম্বর মাদারীপুরে দায়ের করা একটি মানহানির মামলায় ও ১৯ সেপ্টেম্বর হবিগঞ্জের একটি মানহানি মামলা খালাস পান তারেক রহমান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত