ঢাকা সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ শেকড় এবার ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণ ভান্ডার আবিষ্কার হলো যে দেশে!

এবার ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় স্বর্ণ ভান্ডার আবিষ্কার হলো যে দেশে!

ছবি: সংগৃহীত

১৯৪৯ সালের পর প্রথমবারের মতো সবচেয়ে বড় একক স্বর্ণ ভান্ডারের সন্ধান পেয়েছে চীন। শুক্রবার দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানায়, উত্তর–পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের দাদোংগো স্বর্ণ খনিতে স্বর্ণের মজুত রয়েছে এক হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন।
রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খনিটির অর্থনৈতিক সম্ভাব্যতা মূল্যায়নও সম্পন্ন হয়েছে, যা উন্নয়ন কাজ শুরুর পথ প্রশস্ত করেছে।

দাদোংগো খনিকে একটি অতিবৃহৎ ও উন্মুক্ত খনি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০ মিটার উচ্চতার ওপরে থাকা এলাকাজুড়ে প্রায় ২.৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে। প্রতি টন আকরিক থেকে গড়ে পাওয়া যাবে ০.৫৬ গ্রাম স্বর্ণ।
প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১৫ মাসের অনুসন্ধানের মধ্যেই এই বিশাল স্বর্ণ ভান্ডার চিহ্নিত করা সম্ভব হয়েছে। এই দ্রুত অনুসন্ধান পদ্ধতি ভবিষ্যতে স্বল্পমেয়াদি ও উচ্চমানের খনিজ জরিপের নতুন মডেল হিসেবে বিবেচিত হয়ে উঠতে পারে।
সূত্র: আনাদোলু

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত